ads

বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা, ভোট ১২ মে

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ৮ এপ্রিল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

Shamol Bangla Ads

আখতার আহমেদ জানান, ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র নির্বাচন কমিশনের সচিবালয়ের ভবনে দাখিল করতে হবে। ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং অফিসার সেখানে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষণ করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিনিয়র সচিব আরও জানান, নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন মনির হোসেন। এ ছাড়া চারজন পোলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

Shamol Bangla Ads

সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে ইসি সচিব বলেন, বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন। স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে একটি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০।

আখতার আহমেদ আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তারা কোনো জোটে থাকছেন না।

Need Ads
error: কপি হবে না!