মেক্সিকোর ডুরাঙ্গো ও ওক্সাকা রাজ্যে পৃথক বাস দুর্ঘটনায় ২৫ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে আরও ২২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় ১০ মার্চ সোমবার দুর্ঘটনা ২টি ঘটেছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, উত্তরাঞ্চলের ডুরাঙ্গো রাজ্য কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রী নিয়ে আসা একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। বাসটিতে ২৪ জন যাত্রী ছিল।
এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এসব দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জানা যায়, দেশটিতে উচ্চ গতি, যানবাহন ও রাস্তার বেহাল দশা এবং চালকের ক্লান্তির কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।




