ads

রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ল ৪৬ টাকা

খবর টি পড়েছেন : ৪৩৬
১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ল ৪৬ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৯৭ টাকা, যা গত মাসে ছিল এক হাজার ২৫১ টাকা। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৪৬ টাকা।

Shamol Bangla Ads

রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। এদিকে, গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৬০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে ৷

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০৮ টাকা ৯পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।

Shamol Bangla Ads

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। গত বছর ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নরসিংদীতে গুলি করে ইউপি চেয়ারম্যানকে হত্যা পরবর্তী সংবাদ সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহ করছি :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads