ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চলের মর্যাদার লড়াই

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

আগামী ১৮ মার্চ কলকাতায় বসছে বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। এতে ভারতের অন্য ইন্ডাস্ট্রির জন্যও চালু হয়েছে আলাদা পুরস্কার।
ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। এ বছর কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে (টলিউড) কাজ করেন বাংলাদেশের অভিনয়শিল্পীরাও। সেই সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা করে নিয়েছেন তারাও। গত সোমবার বিকেলে প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টলিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত ওই্ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয়ের সুবাদে এবারের আসরে সমালোচক বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল।

Shamol Bangla Ads

এদিকে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। অর্থাৎ বাংলাদেশী অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম ২ জনের যে কেউ হাসতে পারেন বিজয়ের হাসি। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন মোশাররফ। ওই সিনেমায় তিনি অভিনয় করেছেন হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায়। প্রতিবছরই ফিল্মফেয়ারের মঞ্চে নন্দি অভিনেত্রী জয়া আহসানের থাকে সরব উপস্থিতি। সমালোচক বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন কলকাতার অঞ্জন দত্ত,আবির চ্যাটার্জি,চন্দন সেন,পরাণ বন্দোপাধ্যায়।

এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। তার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছে অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলির (বাবলি) নাম।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!