ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্দোলনে না নামলে জনগণের ভোটের অধিকার ফিরবেনা : বি চৌধুরী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২২, ২০১৪ ২:৫৯ পূর্বাহ্ণ

004_34255শ্যামলবাংলা ডেস্ক : বর্তমান সরকার জনগণের ‘ভোটের অধিকার’ কেড়ে নিয়েছে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলনে নামতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি  ২১ জানুয়ারী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহীদ জিয়া : গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় ওই কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে।
এসময় সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ৫ শতাংশ ভোটে এই সরকার গঠিত হয়েছে। ৯৫ শতাংশ জনগণের ভোটের অধিকার হরণ আজ যারা করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। নইলে দেশে ভোটের অধিকার আর ফিরে আসবে না।
সংগঠনের আহবায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউটাব) সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!