ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক মাশরাফি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৯, ২০১৪ ৯:৩৮ অপরাহ্ণ

Mashশ্যামলবাংলা স্পোর্টস : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দেবেন পেসার মাশরাফি বিন মুর্তজা। শনিবার রাতে ওই ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাম কনিষ্ঠ আঙুলে চোট পাওয়ায় নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। মুশফিকের বদলে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। সহ-অধিনায়ক থাকছেন তামিম ইকবালই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ ও ১৪ ফেব্র“য়ারি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে।
২০০৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর বাংলাদেশকে একটি টেস্ট ও ৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিলেও এবারই প্রথম টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন মাশরাফি।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), এনামুল হক, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদুল­াহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানি, ফরহাদ রেজা, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও সাব্বির রহমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!