ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে- ন্যাটো

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাগবিতণ্ডা নিয়ে বিশ্বব্যাপী নানা আলোচনা চলছে। এই ঘটনার পর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে, সামরিক জোট ন্যাটোও এই ঘটনায় বার্তা দিয়েছে। ন্যাটোর প্রধান জানিয়েছেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির উচিত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করা। তিনি এমনকি তাদের ফোনে কথা বলার কথাও বলেন। ১ মার্চ শুক্রবার রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, ন্যাটো মহাসচিব মার্ক রুট শনিবার বলেছেন, “জেলেনস্কির উচিত ট্রাম্পের সাথে সম্পর্ক মেরামতের একটি উপায় খুঁজে বের করা।” তিনি আরও জানিয়েছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর, জেলেনস্কির সঙ্গে দুইবার ফোনে কথা বলেছেন।

রুট জানান, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কী আলোচনা হয়েছে তা প্রকাশ করতে পারেন না, তবে তিনি জেলেনস্কিকে বলেছেন, “ট্রাম্পের মাধ্যমে ইউক্রেনের জন্য যা কিছু হয়েছে, তা সম্মান করা উচিত।”

Shamol Bangla Ads

এছাড়া, রুট বলেন, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ওই বাগবিতণ্ডার ঘটনা ছিল “দুর্ভাগ্যজনক” এবং তাদের সম্পর্ক পুনঃস্থাপন করা অত্যন্ত জরুরি। তিনি জেলেনস্কিকে উপদেশ দিয়েছেন, “এটি গুরুত্বপূর্ণ যে, আমেরিকান প্রেসিডেন্ট এবং সিনিয়র নেতৃত্বের সাথে তার সম্পর্ক মেরামত করার একটি উপায় খুঁজে বের করুন।”

রুট আরও জানিয়েছেন, এই বিষয়টি তিনি জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

এদিকে, রুট ট্রাম্পের প্রথম মেয়াদে ইউক্রেনকে মার্কিন জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল সিস্টেম বিক্রির অনুমোদনের কথা উল্লেখ করেন, যা ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের মোকাবেলায় শক্তি যোগায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!