ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার : ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। ১৫ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো যে জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই মূল কথা। সেখানে আজ প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন।

তিনি বলেন, আমরা আশা করব এ সংস্কারের ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই আমাদের প্রত্যাশা।

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব বলেন, আজ ছিল শুধু ইন্ট্রোডাকশন। বিভিন্ন দল তাদের নিজস্ব মতামত দিয়েছে। পজিটিভ কন্সট্রাকটিভ কিছু আলোচনা হয়নি। আজ পরিচিতির মতো একটা ব্যাপার ছিল।

Need Ads
error: কপি হবে না!