ads

বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে : রিপোর্ট

খবর টি পড়েছেন : ৪২৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যার দিক থেকে নেদারল্যান্ড ছাড়া বাংলাদেশেরে চেয়ে আর কোনো দেশ এগিয়ে নেই।

Shamol Bangla Ads

বুধবার প্রকাশিত ‘পরিবর্তনশীল জলবায়ুতে বাংলাদেশে বন্যা মোকাবিলা’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন তৈরি করেছে ‘লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স’র জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক ‘গ্রন্থাম রিসার্চ ইনস্টিটিউট’।

প্রতিবেদনে বলা হয়, বেঙ্গল ডেল্টায় অবস্থিত বাংলাদেশে নিচু ও সমতল ভূমির কারণে বন্যার প্রবণতা বেশি। দেশটির অর্ধেকের বেশি মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে।

Shamol Bangla Ads

অতিবৃষ্টি, অনিয়মিত বৃষ্টিপাত বেড়ে যাওয়াসহ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু কারণে দেশে বন্যার ঝুঁকি বাড়ছে।

কার্যকর বন্যা-নীতির ওপর জোর দিয়ে বন্যা মোকাবিলার জন্য বিংশ শতাব্দীতে বাঁধ নির্মাণের মতো কাঠামোগত ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু পরবর্তী সংবাদ দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য বিএনপি অস্থির হয়ে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads