ads

সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা নতুন বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৪৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তিনি অতি অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছেন। তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের ওইসব কথা বলেন মির্জা ফখরুল।

Shamol Bangla Ads

বিএনপির সহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে উঠবে। তার নেতৃত্বে নতুন যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার সফল হবে। বাংলাদেশকে তার কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে যা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য ছিল। আমরা আশা করব, পূর্বের মতো সবসময় বাংলাদেশের মানুষ আমাদের দলকে সহায়তা করবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

Shamol Bangla Ads

সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।

বিভিন্ন যায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেভাবেই এদেরকে দেখা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ পরবর্তী সংবাদ খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads