আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ)ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মামার বাড়িতে বেড়াতে এসে এক কিশোরী (১৪) ধর্ষিত হয়েছে। ১৭ মে শনিবার রাতে উপজেলার শিলাসী গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ধষিতার মা বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

পরিবার ও দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় ,পৌর এলাকার ৭নং ওয়ার্ডের শিলাসী গ্রামের চান্দু মড়লের ছেলে বখাটে নাজমুল হক গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে শিলাসী গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসা এক কিশোরীকে বাড়ির উঠান থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার আত্মচিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে আসলে ধর্ষক নাজমুল পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মাতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গফরগাঁও থানার ওসি সৈয়দ আব্দুলাহ জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।




