ads

মঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২৪৩
হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে তিনি ভর্তি আছেন। মৃদু শারীরিক অসুস্থতা ও নিয়মিত কিছু চেকআপের জন্য মঙ্গলবার সকালে তিনি বিএসএমএমইউ হাসপাতালে যান।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি লিখেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মৃদু শারীরিক অসুস্থতার কারণে এবং নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার আহ্বান জানানো হচ্ছে।

Shamol Bangla Ads

এছাড়া বিএসএমএমইউ কর্তৃপক্ষও দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে : কৃষিমন্ত্রী পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads