ads

শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারো বাংলাদেশের পরীক্ষা নেবে ক্যারিবিয়ান পেসাররা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। যেখানে স্বাগতিকদের জেতাতে বড় ভূমিকা ছিল পেসারদের। এবার শেষ টেস্টে আজ মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আর দ্বিতীয় টেস্টেও নিজেদের পেস আক্রমণেই ভরসা রাখছে ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচের আগের দিন এমনটিই জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

Shamol Bangla Ads

তিনি বলছিলেন, ‘একদম ভিন্ন একটা মাঠ। বেশ ভালো পরিমাণে ঘাস আছে। এটা দেখে ভালো লাগছে। বৃষ্টির কারণে উইকেটে অনেক ময়েশ্চার আছে। আমরা সতেজভাবে এ ম্যাচটা শুরু করতে চাই।’

জ্যামাইকার সুখস্মৃতি নিয়ে ব্র্যাথওয়েট বলেন, ‘জ্যামাইকা এমন একটা জায়গা যেটা আমি ভালোবাসি। ওয়েস্ট ইন্ডিজও দল হিসেবে জায়গাটাকে ভালোবাসে। আমার মনে আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে এখানে একটা ভালো জুটি গড়েছিলাম।’

Shamol Bangla Ads

‘বোলাররা খুব উপভোগ করেছিল। ম্যাচের বেশিরভাগ সময়েই বলের সিম কাজে লাগাতে পারছিল। আমি এ অভিজ্ঞতাগুলো বোলারদের সাথে শেয়ার করব। কেমার রোচও আছে এখানে।’-যোগ করেন তিনি।

গত ম্যাচে মোট ৫ পেসার খেলিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও পেসারদের ওপর শতভাগ আস্থা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। তিনি বলেন, ‘আমাদের যে পেসাররা আছেন তাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে। আমি তাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি। তাদের ভিন্ন ভিন্ন গুণাবলী আছে। তাদের ভবিষ্যত নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!