ads

রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চার মাসে উন্নয়ন ব্যয় কমেছে ৯৭১৪ কোটি টাকা

খবর টি পড়েছেন : ৪৯৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার কমেছে ৯৭১৪.০৯ কোটি টাকা। এই চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২১৯৭৮.১৭ কোটি টাকা বা ৭.৯০ শতাংশ।

Shamol Bangla Ads

২৪ নভেম্বর রবিবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এটি ৩১৬৯২.২৬ কোটি টাকা বাস্তবায়ন হয়েছিল। সেই হিসেবে উন্নয়ন ব্যয় ৩০.৬৫ শতাংশ কমেছে।

আইএমইডি সূত্র বলছে, গত চার মাসে এডিপি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে ১১,৭৯৮ কোটি টাকা, বিদেশি ঋণের ৮,২১০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১,৯৭০ কোটি টাকা খরচ হয়েছে।

Shamol Bangla Ads

চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৮ হাজার ২৮৮.৯০ কোটি টাকা। আর মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে ১ হাজার ৩৫২টি। গত অর্থবছরে একই সময়ে সরকারি তহবিল থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলো ১৮৮১৩ কোটি টাকা ব্যয় করেছিল। চলতি অর্থবছরে এই ব্যয় কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা। যদিও সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে খরচ বেড়েছে ৯৫৫ কোটি টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫ বিসিএসে ১৮ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দেবে… পরবর্তী সংবাদ ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads