ads

রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোড়াতালি দিয়ে চলছে বিসিবি: ক্রীড়া উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

গত ৫ আগস্ট সরকার পতনের পর রদবদল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সভাপতিসহ বেশ কয়েকটি পদে এসেছে পরিবর্তন। এখনও শূন্য রয়েছে বেশ কয়েকটি পরিচালকের পদ। এতে বিসিবির কার্যক্রম জোড়াতালি দিয়ে চলছে বলে মন্তব্য করেছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার সেই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

Shamol Bangla Ads

১৭ নভেম্বর রবিবার যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। যখন দায়িত্ব নেই, তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।’

Shamol Bangla Ads

ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

Need Ads
error: কপি হবে না!