ads

রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিব না থাকায় খুশি প্রোটিয়া অধিনায়ক

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তাজনিত কারণে তার খেলা হচ্ছে না। এ দিকে সাকিব না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

Shamol Bangla Ads

২০ অক্টোবর রবিবার সংবাদ সম্মেলনে আসেন প্রোটিয়া অধিনায়ক। এ সময় তিনি বলেন, ‘সে (সাকিব) খুব ভালো বোলার, ভালো খেলোয়াড়। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। অনেক বছর ধরে খেলছে। তাকে মোকাবেলা করতে হবে না, এটা অবশ্যই হাঁফ ছেড়ে বাঁচার মতো। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।’

বাংলাদেশ দলকে শক্তিশালী উল্লেখ করে মার্করাম আরও বলেন, ‘তবে তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, ভালো ভালো স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন এবং রোমাঞ্চকর কয়টা দিন অপেক্ষা করছে।’

Need Ads
error: কপি হবে না!