ads

সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে পরিকল্পনায় মাশরাফিকে দলে ভিড়িয়েছে সিলেট

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। প্লেয়ার্স ড্রাফট থেকে আজ তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। গত বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি টাইগারদের এই সাবেক অধিনায়ক। তবে, এবার তাকে নিয়ে আশাবাদী সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক।

Shamol Bangla Ads

মাশরাফিকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট। যদিও ড্রাফটের আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা।

বিপিএলের একাদশ আসরের নিলাম শেষে মাশরাফিকে নিয়ে মামুনুল বলেন, ‘মাশরাফি আমাদের দলে অনেক দিন ধরে আছে। তার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেভাবেই তাকে নিয়েছি। মাশরাফি অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত। গত বছর হয়তো সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু আগের বছর সে ভালো করেছে। এবারও আশাকরি ভালো কিছু করবে।’

Shamol Bangla Ads

এছাড়া দল নিয়ে মামুমুল বলেন, ‘আমরা একটা ভারসাম্যপূর্ণ গড়ার চেষ্টা করেছি। যেভাবে আমাদের পরিকল্পনা ছিল, সেই অনুসারে আমরা একজন বাদে নিজেদের পছন্দ মতো দলই পেয়েছি। মাঠে তারা নিজেদের সেরাটা দেবে বলেই বিশ্বাস করি।’

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে চারটি দল পুরোনো, তিন দল এসেছে মালিকানা বদলে। ড্রাফটে অংশ নেয় ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার।

সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

Need Ads
error: কপি হবে না!