ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব পানি দিবস আজ

খবর টি পড়েছেন : ২১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আবাসিক পর্যায়ে ঢাকা ওয়াসার এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। সমপরিমাণ পানির জন্য চট্টগ্রাম ওয়াসা নেয় ১৮ টাকা। আর খুলনা ওয়াসার একই পরিমাণ পানির দাম ৮ টাকা ৯৮ পয়সা। খুলনা শহর থেকে ২৫ কিলোমিটার দূরের চালনার বাসিন্দাদের কেবল এক লিটার পানির জন্যই গুনতে হয় ৫০ পয়সা থেকে ১ টাকা। পানির দামের এ ধরনের বৈষম্য কমিয়ে ন্যায্যতা আনতে ২০০৭ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। এ অবস্থায় ২২ মার্চ বুধবার পালিত হচ্ছে বিশ্ব ‌’পানি’ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পানি ও স্যানিটেশনের সংকট কাটাতে পরিবর্তনে গতি আনা’।

Shamol Bangla Ads

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, পানির দামে ন্যায্যতা আনতে সরকারি নীতি মনোযোগের বৈষম্য রয়েছে। এ ক্ষেত্রে যে অবকাঠামোগত বিনিয়োগ দরকার, সে বিষয়ে উদাসীনতা থেকেই যাচ্ছে।

গ্রাম ও শহরের বৈষম্য : লোনাপানির দাপটে উপকূলীয় এলাকা খুলনার দাকোপে খাওয়ার পানির সংকট তীব্র। আর এ অভাব মেটাতে স্থানীয়ভাবে অনেকেই ভূগর্ভস্থ পানি তুলে তা পরিশোধন করে সরবরাহ করেন। উপকূলজুড়ে বেসরকারি খাতের এ উদ্যোগ রমরমা। তাঁদের কাছ থেকে মানুষকে চড়া মূল্যে পানি কিনতে হয়।

Shamol Bangla Ads

দাকোপের চালনা পৌর এলাকার বাসিন্দা লিপিকা বৈরাগী গত সোমবার ৬০ টাকায় ৬০ লিটার পানি কিনেছেন। মুঠোফোনে তিনি বলেন, ‘এখানে কারও বাড়িতে গেলে একবেলা ভাত খাতি পারবেন সহজে। কিন্তু এক ঘড়া পানি কেউ আপনারে দেবে না।’

চালনা পৌরসভার মেয়র সনৎ কুমার বিশ্বাস বলেন, ‘পৌরসভার অন্তত ৩০ ভাগ মানুষ এখনো পুকুরের পানি পান করেন। প্রতি লিটার পানির দাম ৫০ পয়সা থেকে ১ টাকা। যে যেভাবে পারে নেয়।’

চালনার মানুষের গড় আয় খুলনা নগরের চেয়ে বেশি না হওয়ারই কথা। কিন্তু তাঁদের খুলনার চেয়ে কয়েক শ গুণ বেশি দামে পানি কিনতে হয়। লিপিকা বৈরাগীর মতে, ‘এ বৈষম্য পাহাড়সমান এবং অমানবিক।’

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড ২০১৪ সালের এক গবেষণায় দেখিয়েছে, দক্ষিণের উপকূলীয় এলাকার মানুষ ঢাকার চেয়ে সাড়ে তিন শ থেকে চার শ গুণ বেশি দামে পানি কেনেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক পরবর্তী সংবাদ আরও ৪০ হাজার গৃহহীন পরিবারের মুখে হাসি ফোটালেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads