ads

শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বলিউডে অভিষেক হলো দক্ষিণের নায়িকা শ্রীলীলার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রাজকুমারী হিসেবে পরিচিত শ্রীলীলা। মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েক বছর ধরে নিজের অবস্থান শক্ত করেছেন। খুব কম সময়ের মধ্যে দক্ষিণী এই তারকা প্রমাণ করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পকে জয় করতে এসেছেন।

Shamol Bangla Ads

এখন পর্যন্ত শ্রীলীলা মহেশ বাবু, রবি তেজা, অস্ত্র অর্জুনের মতো দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ‘গুটুর কারাম’ চলচ্চিত্রে কাজ করে তিনি প্রসংশীত হয়েছেন।

অভিনেত্রীর পরের চলচ্চিত্র ‘উস্তাদ জগৎ সিং’। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, তার বিপরীতে দেখা যাবে পবন কল্যাণকে। এবার শ্রীলীলার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। শ্রীলীলা একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তার অনুরাগীরা মনে করছেন।

Shamol Bangla Ads

২০০১ সালের ১৪ জুন জন্মগ্রহণ করা শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী। ২০১৯ সালে কন্নড় সিনেমা ‘কিস’ এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি এ পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে ‘পেলু সান্দাদি’, ‘ধামাকা’, ‘ভগবন্ত কেশরী, ‘এক্সট্রা অর্ডিনারি ম্যান’ ইত্যাদি।

Need Ads
error: কপি হবে না!