ads

রবিবার , ২৩ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৩, ২০১৪ ১:১২ অপরাহ্ণ

Photo-  Agailjhara- 22-03-14অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য বরিশালের আগৈলঝাড়ায় ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জনগণের নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালটবাক্স, অমোচনীয় কালি, সীলসহ প্রয়োজনীয় সরঞ্জাম।

Shamol Bangla Ads

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন জানান, ভোট গ্রহণের দিন প্রতিটি কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি সতর্কতাবস্থা। এজন্য ১শ’ ৬৯জন পুলিশ, ৪শ’ ৫৬জন আনসার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও নদী এলাকার কেন্দ্রগুলোতে এবারই প্রথম কোস্টগার্ড সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সর্বদা নিয়োজিত থাকবে। আইন-শৃঙ্খলা বিঘœকারীদের সাজা দেয়ার জন্য স্ট্রাইকিং ফোর্সের সাথে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনার জন্য ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩৮টি কেন্দ্রর মধ্যে ৩০টি কেন্দ্র ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। তবে নির্বাচন কমিশন বলেছেন, তারা সকল কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে দেখছেন। ৩৮টি কেন্দ্রে ভোট নেয়ার জন্য ৩শ’ ১৭টি বুথ থাকবে। উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৮ হাজার ৮শ’ ৯৪ জন। ভোট গ্রহণের জন্য ইতোমধ্যেই ৩৮জন প্রিজাইডিং অফিসার, ৩শ’ ১৭জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬শ’ ৩৪জন পোলিং অফিসারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!