ads

রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার রাফির মায়ায় সারিকা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

একসময়ের ব্যাপক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী। তবে বেছে বেছে ভালো গল্পের নাটক পেলে কাজ করেন তিনি। এবার অভিনেত্রীকে দেখা যাবে ওয়েব ফিল্মে। এর নাম ‘মায়া’। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন ‘তুফান’ নির্মাতা রায়হান রাফি।

Shamol Bangla Ads

রায়হান রাফির নির্মানে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সারিকার ওয়েব ফিল্মটির টিজার। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সারিকা। টিজারে সারিকার অভিনয়ের ঝলক দেখেই নেটিজেনরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পারিবারিক টানাপোড়েন ও এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। তার সঙ্গে দেখা যাবে মামনুন ইমনকে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে টিজারে।

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘টিজার প্রকাশের পর থেকে অনেকেই এর প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন ফিল্মটি দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন। বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বেশ প্রশংসা পেয়ে আমি নিজেও অপেক্ষায় আছি কখন সিনেমাটি দেখব।’

Shamol Bangla Ads

গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়া নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করেন-সে চেষ্টা করেছি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!