ads

রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোনালদোদের উড়িয়ে দিয়ে সুপার কাপের শিরোপা আল হিলালের

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৮, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আল হিলাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা ঘরে তোলে নেইমারের দল।

Shamol Bangla Ads

১৭ আগস্ট শনিবার ফাইনালে ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্বক হয়ে খেলতে থাকে দুই দল। আক্রমন ভাগের খেলোয়াড়দের ভালোই পরীক্ষা দিতে হয়। তবে সেই পরীক্ষায় ৪৪তম মিনিটে পাস করেন রোনালদো। বাইলাইন থেকে সতীর্থের কাট ব্যাক পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন রোনালদো। এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

কিন্তু বিরতির পর সম্পূর্ণ অন্যরূপে ধরা দেয় আল হিলাল। বিরতির পর রক্ষণ গুছিয়ে রেখে আক্রমণে ঝড় তোলে তারা। ৫৫তম মিনিটে স্কোর লাইন ১-১ করে ফেলেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। আট মিনিট পর আল হিলালকে এগিয়ে নেন আলেকজান্ডার মিত্রোভিচ। এরপর গোলের নেশায় মেতে ওঠে আল হিলাল।

Shamol Bangla Ads

৬৯তম মিনিটে তার আরেক গোলে বাড়ে ব্যবধান। শেষদিকে আল নাসরের জালে বল পাঠিয়ে আল হিলালের জয় একরকম নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এতে জয়ের উল্লাসে মাতে আল হিলাল। এটি আল হিলালের পঞ্চম শিরোপা। বাকি দলগুলোর কারোই দুটির বেশি এই অর্জন নেই।

Need Ads
error: কপি হবে না!