ads

বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপানি কোম্পানির কাছ থেকে এলএনজি কার্গো কিনছে সরকার

খবর টি পড়েছেন : ২৭৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের জ্বালানির চাহিদা মিটাতে এক কার্গো সমপরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে খরচ হবে ৬৯০ কোটি টাকার বেশি। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি আমদানির প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।

Shamol Bangla Ads

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, সভায় মোট ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্পট মার্কেট থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে।

রেসপন্সিভ দরদাতা হিসেবে জাপানের জেরা করপোরেশনের নাম সুপারিশ করা হয়েছে। আমদানির মোট খরচ পড়বে ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা। প্রতি ইউনিটের দাম পড়বে ১৬.৫ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা এই এলএনজি আমদানি করবে।

Shamol Bangla Ads

এ ছাড়া সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য স্থানীয় বাজার থেকে ১ লাখ ১০ হাজার লিটার ভোজ্যতেল কেনা এবং তুরস্ক থেকে মসুর ডাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসি সম্পূর্ণ স্বাধীন, আগামী নির্বাচন অবাধ-নিরপেক্ষ হবে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বিএনপি রাজনীতি করে দু’জনের জন্য, জনগণের জন্য নয়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads