ads

বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের

খবর টি পড়েছেন : ১৫৩
ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে ব্যাটারিচালিত প্রায় চল্লিশ লাখ থ্রি হুইলার বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এসব যানবাহন আমদানি ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

Shamol Bangla Ads

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত থ্রি হুইলারগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই থ্রি হুইলারগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই থ্রি হুইলারের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় চল্লিশ লাখ ব্যাটারিচালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।

Shamol Bangla Ads

গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads