ads

বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫ বছর কালো তালিকাভুক্ত ছিলেন মনির খান

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান তার কণ্ঠের মাদকতায় মাতিয়েছেন কোটি দর্শক। তবে এই সংগীতশিল্পীর গান জনপ্রিয় হলেও দীর্ঘ ১৫ বছর কালো তালিকাভুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি বিভিন্ন মাধ্যমে তাকে দেখতে পাননি দর্শক-শ্রোতা।

Shamol Bangla Ads

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবরে বাক স্বাধীনতা ফিরে পেয়ে নানান প্রসঙ্গে কথা বলছেন অনেকেই। তাই এতদিন নিশ্চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শিল্পী মনির।

সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মনির। সেখানে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা জানান তিনি। মনির খান বলেন, ‘১৫ বছর। হ্যাঁ, ১৫ বছরই তো! বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর। আমি একজন সংগীতশিল্পী। কিন্তু বিটিভি, বেতার কেন্দ্র, শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি এই সময়ে। এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি।

Shamol Bangla Ads

এই গায়ক বলেন, আমার নামে ১০টি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, নাশকতার মতো মিথ্যা, হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কী অপরাধ ছিল আমার? হয়তো ভিন্ন মতের মানুষ ছিলাম-এটাই ছিল আমার অপরাধ। কখনও বলিনি আমি।

অঞ্জনা খ্যাত গায়ক বলেন, ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে, তাই বললাম। শিল্প-সংস্কৃতি চর্চায় কোনো বাঁধা বা দেয়াল থাকতে নেই। শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই। আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্প-সংস্কৃতি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!