ads

রবিবার , ২৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে তুফানের ‘দুষ্টু কোকিল’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

টেলিভিশনের পাশাপাশি ওটিটি, ইউটিউবেও ঈদ বিশেষ অনুষ্ঠান দেখছে দর্শকরা। এগুলোর মধ্যে তাদের প্রথম পছন্দ ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘দুষ্টু কোকিল’! এছাড়াও আলোচিত কনটেন্টগুলোর তালিকায় আছে ঈদ নাটক।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার ‘দুষ্টু কোকিল’ মুক্তি পাওয়ার দুইদিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় মিউজিক ভিডিওটি। রোববার দুপুর পর্যন্ত ইউটিউবে গানটি ৭২ লক্ষ বার দেখেছে দর্শকরা।

বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে থাকা এই আইটেম সং ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায়। ইতোমধ্যে গানটিতে মন্তব্য এসেছে প্রায় ১১ হাজারের বেশি।

Shamol Bangla Ads

এর আগে ‘দুষ্টু কোকিল’ এর এক ঝলক প্রকাশ করা হয় নেটমাধ্যমে। তাতে দর্শকের সাড়া দেখে আঁচ করা গিয়েছিল যে গানটি বাজিমাত করবে। ‘দুষ্টু কোকিল’ এর পুরো গানটি মুক্তি পাওয়ার পর রীতিমতো দর্শোক উন্মাদনা তুঙ্গে থাকে।

আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘দুষ্টু কোকিল’ সংগীতশিল্পী কনা।

এছাড়াও ইউটিউব বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থানে আছে কেমএম সোহাগ পরিচালিত নাটক ‘চাঁদের হাট’। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মোচিত করা হয়েছে ঈদের পর দিন। তৌসিফ-কেয়া পায়েল অভিনীত নাটকটি পাঁচ দিনে প্রায় ৬৪ লক্ষ বার দেখেছে দর্শকেরা। এদিকে ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে আছে ভ্যানিশিং ম্যান নাটকটি।

Need Ads
error: কপি হবে না!