ads

শনিবার , ২২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চমক রেখেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী চমক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ

বিয়ে সেরে ফেললেন টেলিভিশনের নিয়মিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কোনো ঢাকঢোল না পিটিয়ে অনেকটা চুপিসারেই করেছেন বিয়ে। সেই সঙ্গে নিজের নামের সার্থকতা রেখে বিয়েতে বেশ কিছু চমকও দিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আংটিবদল, এরপর গায়েহলুদের খবর দেন অভিনেত্রী।

Shamol Bangla Ads

এরপর চমক জানালেন, ৯ টাকা মোহরানায় বিয়ে করেছেন তিনি! শনিবার (২২ জুন) ফেসবুকে চমক নিজেই বিয়ের খবর এবং ছবি প্রকাশ করেছেন। বিয়ের ছবিতে চমককে খুব সাধারণ বেশেই দেখা গেছে। একটি মাদরাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিতে তাদের সঙ্গে সেখানকার ছাত্র-ছাত্রীদেরও দেখা গেছে।

ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার জন্য সৌভাগ্যের নম্বর, যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই। তাই আমরা মোহরানা ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা দুজনই বিশ্বাস করি যে একটি সুখী বিবাহিত জীবনের জন্য অর্থ কখনোই গুরুত্বপূর্ণ নয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা, যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

Shamol Bangla Ads

চমক আরো লিখেছেন, ‘কাছের কিছু মানুষকে নিয়ে আমরা একটি সাধারণ বিয়ের আয়োজন করেছি, মাদরাসার বাচ্চাদের নিয়ে খেয়েছি। আমরা এটিকে সহজ ও সাধারণ রাখতে চেয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনেক ভালোবাসা।’

চমকের বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে দেখা গেছে তাকে।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন চমক। লেখাপড়া শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ওটিটিতেও।

Need Ads
error: কপি হবে না!