ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ উচ্চবিত্ত স্বচ্ছল ঐশ্বর্যের দেশে পরিণত হবে : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৬৭
শেখ হাসিনার নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ উচ্চবিত্ত স্বচ্ছল ঐশ্বর্যের দেশে পরিণত হবে : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur pic - matia in naklaস্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মিসকিনের দেশের অপবাদ থেকে মুক্ত করেছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এক সময় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক গেলে তাদের মিসকিন বলা হতো। বাংলাদেশ গরিব দেশ থেকে এখন নিম্ন মধ্যবিত্ত দেশে উপনীত হয়েছে। দেশ যেভাবে এগুচ্ছে ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত স্বচ্ছল ঐশ্বর্যের দেশে পরিণত হবে। কৃষিমন্ত্রী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়ন পরিষদ মাঠে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, আইনের শাসন কাকে বলে পৃথিবী শেখ হাসিনার কাছ থেকে তা শিখছে। দেশ স্বাধীন হওয়ার ৪৩ বছর পর যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যে কারণে এখন আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জজদের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখনই ক্ষমতায় থাকেন, নেতৃত্ব দেন- তখনই দেশের আমূল চেহারা বদলায়। উন্নয়ন-সম্ভাবনার দিগন্ত সূচিত হয়। আল্লাহর রহমতে গত সাড়ে ৬ বছরে শেখ হাসিনার প্রচেষ্টায় দেশটাকে এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে ভিজিএফের চাল না পেলেও বাংলাদেশের কোন মানুষ ভাত না খেয়ে থাকবে না। এটাই শেখ হাসিনার দিন বদলের রাজনীতি। আর এই দিনগুলো দেখার জন্যই আমরা রাজনীতি করি।
এদিন কৃষিমন্ত্রী নকলা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের গরিব-দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করেন। ওইসময় জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৪ হাজার সিমের মালিক একজন! পরবর্তী সংবাদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক : আজ পবিত্র হজ

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads