ads

সোমবার , ২৭ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হায়দরাবাদকে উড়িয়ে আইপিএলের শিরোপা কলকাতার

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৭, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ভুলে যাওয়ার মতো ব্যাটিংই করেছে। তাতে শিরোপাও তুলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের হাতে। হায়দরাবাদের দেওয়া মাত্র ১১৪ রানের টার্গেট কলকাতা পৌঁছে যায় ৮ উইকেট ও ৫৭ বল হাতে রেখেই। তাতে তৃতীয়বারের মতো শিরোপা জিতল কলকাতা।

Shamol Bangla Ads

চেন্নাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপে। এই মৌসুমে দলটির সাফল্যের কারিগর দুই ওপেনারই এদিন ব্যর্থ। মিচেল স্টার্কের স্বপ্নের এক ডেলিভারিতে মাত্র ২ রান করে আউট হন অভিষেক শর্মা। আরেক ওপেনার ট্রাভিস হেড কোনো রান না করেই ফেরেন।

৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি হায়দরাবাদ। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দারুণ ফর্মে থাকা রাহুল ত্রিপাঠী, হাইনরিখ ক্লাসেন কেউই দলের ভরসা হতে পারেননি। শেষ পর্যন্ত সবক’টি উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই ১১৩ রানে থামে হায়দরাবাদের ইনিংস।

Shamol Bangla Ads

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুনীল নারিনকে হারায় কলকাতা। পাট কামিন্সের ওভারের প্রথম বলে বিশাল ছক্কা হাকালেও পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। এরপরেই দারুণ ব্যাটিংয়ে কলকাতাকে জয়ের পথে রাখেন রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কেটেস আয়ার। মাত্র ৯ ওভারেই ১০০ রান তুলে ফেলে কলকাতা। দ্বিতীয় উইকেটে এই দুজনে যোগ করেন ৯১ রান।

গুরবাজ ৩২ বলে ৩৯ রানে ফিরে গেলে আয়ার ২৬ বলে ৫২ রানে অপরাজিত থেকে কলকাতার শিরোপা নিশ্চিত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!