ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ১৩তম এফএ কাপ জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ মে শনিবার রাতে শিরোপা ঘরে তুলে তারা।
জানা যায়, গত মৌসুমের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই ২ দল। সেবার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। এবার একই ব্যবধানে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়ে প্রতিশোধ নিল এরিক টেন হ্যাগের শিষ্যরা। । শুরু থেকেই সিটিকে চাপে রাখে রেড ডেভিলরা। ম্যাচের ৩০ মিনিটে শিশুসুলভ ভুলে গোল খেয়ে বসে ম্যানসিটি। ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওলের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগালেন আলেহান্দ্রো গারনাচো। এরপর ৩৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন কবি মাইনো। ম্যাচের ৮৭ মিনিটে জেরমে ডকু একটি গোল করলেও আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। আর তাতেই ২-১ গোলের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে রেড ডেভিলরা।




