ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গুটি ইউরিয়া প্রয়োগে সব্জী চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৯:০২ অপরাহ্ণ

Sherpur Pic-1স্টাফ রিপোর্টার : শেরপুরে নকলা উপজেলার চরঅষ্টাধর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত শিকদার পাড়া গ্রামে গুটি ইউরিয়া প্রয়োগ করে মহিলাদের মাধ্যমে সবজি চাষের এক মাঠ দিবস হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আইএফডিসি-আপি প্রকল্পের আওতায় ওয়ালমার্ট ফাউন্ডেশন অ্যাকটিভিটি ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এ মাঠ দিবসের আয়োজন করে।

Shamol Bangla Ads

মাঠ দিবস উপলক্ষে স্থানীয় কৃষক ফরিদ মিয়ার বাড়ীর চত্বরে এলাকার শতাধিক মহিলার অংশগ্রহণে এক কৃষাণী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফডিসি-আপি প্রকল্পের প্রশিক্ষণ বিশেষজ্ঞ আবুল হোসেন মোল্লা, আইএফডিসি-ওয়ালমার্ট কার্যক্রমের প্রশিক্ষণ কর্মকর্তা তানজিনা তাহসিন এবং ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড সুপারভাইজার সাবিহা নাজনীন। স্থানীয় ফিল্ড মনিটরিং কর্মকর্তা মুনজুরী আক্তার মুন্নীর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ্আলতাফ হোসেন ও কৃষাণী শুক্কুরী বেগম।
মাঠ দিবসে উপস্থিত কৃষাণী ও অতিথিরা শুক্কুরী বেগমের ১০ শতাংশ জমিতে গুটি ইউরিয়া ও গুড়া ইউরিয়া ব্যবহার করে আলু আবাদের প্রদর্শণী প্লটের তুলনামুলক উৎপাদন পরিদর্শন করেন। এতে গুটি ব্যবহারকারী জমিতে উৎপাদিত আলুর আকার বড়, চেহারা সুন্দর ও রোগ-বালাইমুক্ত এবং ফলন বেশী লক্ষ্য করা যায়।
নারীর পুষ্টি উন্নয়ন এবং ক্ষমতায়ন নিশ্চিত করতে মার্কিন বানিজ্য প্রতিষ্ঠান ওয়ালমার্ট ফাউন্ডেশনের সহায়তায় আইএফডিসি-আপি প্রকল্প শেরপুর জেলায় কৃষানীদের মাধ্যমে সব্জী চাষে গুটি ইউরিয়া ব্যবহারের এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

Need Ads
error: কপি হবে না!