ads

সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেনিয়ায় ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙে নিহত ৪২

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। সোমবার সেখানকার স্থানীয় গভর্নর ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

বর্তমানে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কেনিয়া। গত কয়েক দিন ধরে দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত চলছে। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।

কেনিয়ার নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা বলেন, বাঁধ ভেঙে পানি বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। এতে অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাদায় এখনও আরও অনেকে আটকা পড়েছেন। আমরা তাদের উদ্ধারের কাজ করছি।

Shamol Bangla Ads

মাই মাহিউর শহরের রিফ্ট ভ্যালির কাছের একটি বাঁধ পানির প্রবল চাপের কারণে হঠাৎ করেই ভেঙে যায়। এতে অনেক ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে। ওই এলাকায় চলাচলের একটি রাস্তাও ভেঙে গেছে। এতে শহরটির সাথে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে, দেশটির কর্মকর্তারা বরেছেন, এল নিনো ধাঁচের আবহাওয়ার কারণে পূর্ব আফ্রিকার এই দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হচ্ছে। গত মার্চ থেকে কেনিয়ায় ভারী বৃষ্টিপাত এবং বন্যায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। ২০১৮ সালের মে মাসে প্রবল বর্ষণ ও বন্যায় নাকুরু কাউন্টির সোলাই এলাকার একটি বাঁধ ভেঙে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। সূত্র: এএফপি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!