মশিউর রহমান পিংকু, ভোলা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, এক সময়ে উপকুলীয় দ্বীপ জেলা ভোলায় কোন রাস্তা-ঘাট,ব্রিজ-কালবাট ছিলনা। আওয়ামী লীগ সরকারের আমলে এসব রাস্তা- ঘাট,কালবাট, ব্রিজ হয়েছে। ভোলায় অতীতের সব সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারের আমলে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। বিএনপি সহিংসতার পথ বেছে নেওয়ায় দেশের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শুক্রবার রাতে ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়‘র মাঠে চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজের পরিচালনায় কৃষি বাজেট ও কৃষকের বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ওইসব কথা বলেন ।

কয়েক হাজার কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠানে কৃষকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি আরো বলেন, বিএডিসি আগে অনেক কাজ করত। কিন্তু এখন তারা সেই কাজ করছেনা। বিএডিসি’র কাজের পরিধি অনেক কমেছে। আগামী জুন মাসে জাতীয় বাজেটের আগেই এ বিষয়ে মন্ত্রীপরিষদ বৈঠকে উথাপন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ সময় কোন হানাহানি না করে ঐক্যবদ্ধ হয়ে উপকুলীয় জেলা ভোলাসহ দেশের উন্নয়নে কাজ করে যাবো। দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য মার্কিন রাষ্টদুতসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্টদুতের সঙ্গে আলোচনা হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে প্রসারিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।




