ads

শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কঠিন সময় পেছনে ফেলতে চায় বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে সর্বশেষ সিরিজ ভালোই ধাক্কা দিয়েছিল বাংলাদেশ নারী দলকে। ব্যাটে-বলে অমন নিষ্প্রভ ক্রিকেট যে অনেক দিনই খেলেনি বাংলাদেশের মেয়েরা। এটাই হতাশার বড় কারণ। ভারত নারী দলের বিপক্ষে সিরিজ সেই হতাশা কাটিয়ে ওঠার উপলক্ষ বাংলাদেশের জন্য।

Shamol Bangla Ads

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আইসিসির ভবিষ্যত সূচির বাইরে। দুই বোর্ডের সম্মতিই এখানে মাধ্যম হিসেবে কাজ করেছে। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যার প্রথমটি আগামীকাল।

ভেন্যু সিলেট হওয়ায় ভালো একটা সিরিজের আশার নিগার সুলতানা জ্যোতির। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘সিলেটের উইকেট বরাবরই ভালো। স্পোর্টিং উইকেট। ব্যাটাররা রান করতে পারে, বড় স্কোর হয়। টি-টোয়েন্টিতে সবাই চায় রান হোক। সে জন্য বলব যে সিলেট টি-টোয়েন্টির জন্য আদর্শ জায়গা। আমি আশা করছি যে, খুব ভালো একটা…দুই দলই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারবে।’

Shamol Bangla Ads

ভারতের সর্বশেষ বাংলাদেশ সফরে আম্পায়ারিং নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। সেবার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে ড্র করেছিল বাংলাদেশ। তবে অতীতে ফিরে তাকাতে চান না নিগার, ‘প্রতিদ্বন্দ্বিতার কথা জানি না। অতীতে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। ওটাতে আমরা বসে নেই। এটা ভালো যে তারা বলছে, আমরা আগের চেয়ে অনেক পরিণত দল। এর মানে হচ্ছে, অবশ্যই তারা আমাদের হালকাভাবে নেয়নি।’

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বিশ্বকাপ প্রস্তুতির প্রসঙ্গও এসেছে নিগারের কথায়, ‘আমরা এটাকে সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত ভালো দল। তারা শক্তিশালী দল নিয়েই এসেছে। বিশ্বকাপে কম-বেশি এই দলটাই খেলবে। ওদের জন্য ভালো প্রস্তুতি হবে, আমাদের জন্যও। ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং আমরা যে কঠিন সময় পার করে এসেছি; সেটা থেকে ঘুরে দাঁড়াতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে।’

Need Ads
error: কপি হবে না!