‘কৃষিই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির আওতায় শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হূমায়ুন দিলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।
এদিন উপজেলায় ৫শ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের (উফশী) বীজ, রাসায়নিক সার ও এবং ১৪০ জন কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়।

ওইসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জুয়েল আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকীসহ গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের সংশ্লিষ্টসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।




