মোঃ ফারুক হোসেন, ঢাকা : ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশন নিম্ন আদালতে যে চার্জশিট দিয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। ২২ মে বৃহস্পতিবার বেলা ১টার পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিক দের কাছে তিনি এ কথা বলেন। এসময় মওদুদ বলেন, দুদক আমার বিরুদ্ধে গুলশানের বাড়ি সংক্রান্ত যে চার্জশিট দাখিল করেছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণো দিত। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ চার্জশিট দেয়া হয়েছে। এ ধরনের মিথ্যা বানো য়াট মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হবে। তিনি জানান, এ বাড়ি নিয়ে একটি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার এবং রাজউক আপিল দায়ের করেছে। তা আপিল বিভাগে বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের ফৌজদারি মামলা দায়ের করা উদ্দেশ্য প্রণোণিত। তারপরও দুদক এ মামলা দায়ের করেছে শুধুমাত্র আমার চরিত্র হরণ করার জন্য। উল্লেখ্য রাজধানীর গুলশান-২-এ ১৫৯ নম্বর প্লটের একটি বাড়ি মওদুদ আহমদের ভাই মঞ্জুর আহমদের নামে মিউটেশন নাম জারি করার জন্য হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে গত ৯ মার্চ অনুমতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে রাজউক অনুমতি দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।




