ads

সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদফতর, বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ৫টি শিশু পরিবার, ৪টি সমন্বিত অন্ধ শিক্ষা কার্যালয়সহ ৯টি প্রতিষ্ঠানের মোট ২৬১ জন শিশু প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে। এতে ২৩টি ইভেন্টের মধ্যে খেলাধুলা ১২টি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ১১টি ছিল।
১২ ফেব্রুয়ারি সোমবার সরকারি শিশু পরিবার (বালক) ময়মনসিংহের শম্ভুগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

Shamol Bangla Ads

ময়মনসিংহ সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: কাইয়ুম, নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাজু আহমেদ এবং শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এটিএম আমিনুল ইসলাম।

শিশুদেরকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করার চেয়ে বড় বিষয় হলো ভালো মানুষ হওয়া। যদি ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারো তাহলে একটি সুন্দর দেশ ভবিষ্যতে উপহার দিতে পারবে। সাধারণ শিশুরা যদি পারে তাহলে তোমরাও পারবে। তিনি আরও বলেন, প্রতিটা জেলায় শিশু পরিবার আছে। প্রত্যেকটা শিশুর মানসিক ও দৈহিক বিকাশ সাধনে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে এবং কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা এই শিশুদের প্রতিপালন করছেন তাদের প্রতি রইল আমার অভিবাদন এবং শুভেচ্ছা।

Shamol Bangla Ads

ক্রীড়া অনুষ্ঠানে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো হল ক্রিড়া প্রতিযোগিতা বালক ৫০ মিটার দৌড়, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ ও ২০০ মিটার দৌড়। সরকারি শিশু পরিবারের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ এবং সাধারণ মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!