আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার ছোট বড় হাট বাজারসহ বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীরা সরকারি নীতিমালা উপেক্ষা করে গড়ে তুলেছে অবৈধ সিডি ও কম্পিউটারের ব্যবসা। সরকারি অনুমোদন না থাকলেও উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে এ ব্যবসা ছোট-বড় চায়ের দোকান, হোটেল এবং অনেক মুদির দোকানে গভীর রাত পর্যন্ত ভিড় থাকে বিভিন্ন বয়সী মানুষের। উপজেলার , হলদিয়া , কাঠালিয়া, গাজীপুর, গোছখালী, আরপাঙ্গাশিয়া, খেকুয়ানী, খুড়িয়াখেয়াঘাট, মনিকঝুড়ি, আজিমপুর,চুনাখালী, মহিষকাটা, অফিস বাজার, তালুকদারহাট, বেশ কয়েকটি স্থানে গভীর রাতে সিডি চ্যানেলে চলে নীল ছবি। এই ছবির অধিকাংশ দর্শকই বয়সে তরুণ। ফলে এই তরুণ সমাজ বিপথগামী হচ্ছে বলে অনেক অভিভাবকের অভিযোগ। এমনকি উপজেলা সদরের বিভিন্ন কম্পিউটারের দোকানে স্কুল কলেজ পড়–য়া ছাত্র/ছাত্রীদের ভীড় থাকে নিয়মিত তারা কম্পিউটারের দোকান থেকে অশ্লীল ভিডিও নিয়ে দেখে দিনদিন বিপথগামী হচ্ছে । অনেক তরুণের অভিভাবক এই সামাজিক অবক্ষয় রোধে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। এ প্রসঙ্গে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন এ বিষয় আমাদের অভিযান অব্যাহত আছে ।




