ads

শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার দিনে ১২ মামলায় জামিন ইমরানের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখন পর্যন্ত ৯২টি আসনে জয়লাভ করেছেন। এরই মধ্যে আরেকটি সুখবর পেয়েছেন ইমরান খান। গত বছরের ৯ মে মাসে সেনা স্থাপনায় ভাঙচুরের মামলাসহ মোট ১২টি মামলায় জামিন পেয়েছেন তিনি। খবর ইন্ডিয়া টুডের

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের পাশাপাশি তার দলের অন্যতম শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেশি সেনা স্থাপনায় ভাঙচুরের মামলাসহ ১৩টি মামলায় জামিন পেয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী আদালতের বিচারক মালিক এজাজ ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশির আবেদনের পরিপ্রেক্ষিতে এসব জামিন মঞ্জুর করেন।

পাকিস্তানের গণমাধ্যম ডনের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, পার্লামেন্টের ২৬৬টি আসনের মধ্যে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয় পেয়েছে। আর নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থীরা পেয়েছে ৭১ টি আসন। বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা পেয়েছে ৫৪টি, জামিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) ৩টি ও অন্যান্যরা পেয়েছে ৩৩টি আসন। একটি আসনে ভোট স্থগিত হয়েছে এবং ১২টি আসনের ফলাফল ঘোষণা এখনও বাকি আছে।

Shamol Bangla Ads

ঘোষিত ফলে এটা স্পষ্ট হয়েছে, কোনো দলই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা বা ১৩৩টা আসন পাচ্ছে না। ফলে একটি ‘ঝুলন্ত’ পার্লামেন্টই পেতে যাচ্ছে পাকিস্তান।

Need Ads
error: কপি হবে না!