ads

বৃহস্পতিবার , ৮ নভেম্বর ২০১৮ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তফসিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি : মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৮ ৯:১০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশন এক তরফা নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করেছে যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল হয়নি বলে জানিয়েছেন বিএনপির মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকারের ইচ্ছাতেই একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি।’ গুলশানে ৮ নভেম্বর বৃহস্পতিবার স সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিএনপি মহাসচিব। বৈঠকে ২০ দলের মিটিং থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি জানানো হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।
ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!