ads

মঙ্গলবার , ১১ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৬৩
মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে প্রথমবারের মতো চালানো হয়েছে মেট্রোরেল। এর মধ্য দিয়ে স্বপ্নের মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য (পারফরমেন্স রান) চালানো হয় বিদ্যুৎচালিত এ ট্রেনটি। এ ধরনের আরও ১৮টি পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১১ মে মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে দিয়াবা‌ড়ি‌তে ডি‌পোর ভেত‌রে চালা‌নো হয় মেট্রোরেলের প্রথম ট্রেন। ওয়ার্কশপ থেকে চালিয়ে ছয় ব‌গির (‌কোচ) ট্রেন‌টি আনলোডিং জোনে নিয়ে আসা হয়।
মে‌ট্রো‌রে‌লের এ প্রদর্শনী অনুষ্ঠা‌নে ভার্চুয়া‌লি যোগ দেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ট্রেন‌টি আন‌লো‌ডিং জো‌নে আনার পর বাংলা‌দে‌শে নিযুক্ত জাপা‌নি রাষ্ট্রদূত ইতো নাওকি এবং মেট্রোরেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোচগুলোর ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।

Shamol Bangla Ads

এর আগে গত ২১ এপ্রিল মেট্রোরেলের প্রথম সেট ঢাকায় এসে পৌঁছে। এতে মোট ছয়টি কোচ আসে। তখন মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকিএমএএন সিদ্দিকি জানান, কোচগুলো ডিপোতে নেওয়া হবে। এরপরে ট্রায়াল রান শুরুর আগে এগুলোর একটি সমন্বিত পরীক্ষা করা হবে।
এদিকে দ্বিতীয় সেটও গত রোববার মোংলাবন্দ‌রে এসে পৌঁ‌ছে‌ছে। কোচগু‌লো‌কে ১৯ ধর‌নের পরীক্ষা-নিরীক্ষা করা হ‌বে। প্রকল্প প‌রিকল্পনা অনুযায়ী, এ মা‌সের শেষ দি‌কে হ‌তে পা‌রে প্রথম সে‌টের পরীক্ষামূলক যাত্রা বা ট্রায়াল রান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু পরবর্তী সংবাদ দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার, চালক…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads