ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহ-১ : নৌকার আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা গেজেট স্থগিত

খবর টি পড়েছেন : ৭০৪
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন -ইসির গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদশের ফলে এ আদেশের ফলে দুই মাস মো. আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ স্থগিত থাকবে। সংসদের চলতি অধিবেশনে আব্দুল হাই অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

Shamol Bangla Ads

ওই আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের নির্বাচনি আবেদনে প্রাথমিক শুনানির বৃহস্পতিবার পর সমনসহ এ আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান।

আইনজীবী শাহ মঞ্জুরুল হকবলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৯ ধারা অনুসারে নির্বাচনে কারচুপি, ভোটে অনিয়মের অভিযোগ তুলে পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল নির্বাচনি আবেদন করেছিলেন। আদালত শুনানির পর হাইকোর্ট আবেদনটি মঞ্জুর করে ঝিনাইদহ-১ আসনে মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা ইসির গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছেন। ফলে আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ দুই মাসের জন্য স্থগিত থাকবে। চলতি সংসদ অধিবেশনে তিনি অংশ নিতে পারবেন না।’

Shamol Bangla Ads

আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার-সিইসসহ পাঁচজন কমিশনার, মো. আব্দুল হাইসহ ওই আসনের পাঁচজন প্রার্থী, ঝিনাইদহের পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ভারপ্রার্ত কর্মকর্তা -ওসিসহ ১৭ জন বিবাদীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। তবে তাঁদের সশরীরে হাজির হতে হবে না। নির্ধারিত তারিখে আিইনজীবীর মাধ্যমে অভিযোগের বিষয়ে তাঁদের ব্যাখ্যা দিতে হবে।’ আদালত মৌখিক আদেশে এ বিষয়ে শুনানির পরবর্তী তারিখ উল্লেখ করেননি বলে জানান এই আইনজীবী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে মোট প্রার্থী ছিলেন ৬ জন। তাঁরা হলেন- তৃণমূল বিএনপির কেএম জাহাঙ্গীর মজুমদার (সোনালী আঁশ), জাতীয় পার্টির মনিকা আলম (লাঙ্গল), আওয়ামী লীগের আব্দুল হাই (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির আনিচুর রহমান (আম), স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম (ট্রাক) ও মুনিয়া আফরিন (ফুলকপি)। নজরুল ইসলাম দুলাল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।

আবেদন থেকে জানা যায়, ভোটের পর বিকেল সাড়ে চারটায় রিটার্নিং কর্মকর্তা একটি রেজাল্ট শিট দিয়ে ঘোষণা দেন যে, বিনাইদহ-১ আসনে ৪৯ শতাংশ ভোট পড়েছে। সে ফলাফলে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। আব্দুল হাই ৬৫ হাজার ভোট পেয়েছেন, বলা হয়। অর্থাৎ ১৫ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে স্বতন্ত্র নজরুল ইসলাম দুলাল বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়। কিন্তু পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি আরেকটি রেজাল্ট শিট দিয়ে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেন, ৫৮. ২৭ শতাংশ ভোট পড়েছে। আগের দিনের থেকে প্রদেয় ভোট ৯ শতাংশ বেশি দেখিয়ে আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফলে দেখানো হয়, আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। আর নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট। আব্দুল হাই ১৩ হাজার ৮৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এতে কারসাজির অভিযোগ তুলে পর দিনই ঘোষিত ফলাফল বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন নজরুল ইসলাম। কাজ না হওয়ায় ১০ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু কমিশন আবেদন নথিভুক্ত করে রাখলেও এখন পর্য়ন্ত তা নিষ্পত্তি না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৯ ধারায় তিনি হাইকোর্টে নির্বাচনি আবেদন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের দিন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুল হাইয়ের বিরুদ্ধে পাঁচটি মামলা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণের আস্থার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই :… পরবর্তী সংবাদ ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads