তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি শনবিার বাদ আছর শতাধিক ওইসব বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান। ওই বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ওই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলঙ্কার।এবার এক শত যুগলের অধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে এখানে।
উল্লেখ্য, রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪দিন বিরতির পর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।









