ads

শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যাপলকে টপকে বিশ্বসেরা মাইক্রোসফট

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

পূর্বাভাসই হলো সত্যি। এবার টেক জায়ান্ট অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা নিজেদের করে নিল বিল গেটসের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইক্রোসফট।

Shamol Bangla Ads

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় প্রযুক্তি দুনিয়ায় অ্যাপলকে টপকে এখন বিশ্বসেরা মাইক্রোসফট।

আইফোনের বিক্রি কমে যাওয়ায় পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারের দাম কমেছে। আর অ্যাপলের পতেন ২০২১ সালের পর ফের বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাব ফিরে পেল মাইক্রোসফট।
শুক্রবার অ্যাপলের শেয়ারের দাম শূন্য দশমিক দুই শতাংশ বেড়েছে। বিপরীতে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে এক শতাংশ।

Shamol Bangla Ads

মাইক্রোসফটের বর্তমান মূলধন ২ দশমিক ৮৮৭ ট্রিলিয়ন ডলার। গত ১৪ ডিসেম্বর পুঁজিবাজারে অ্যাপলের মূলধন দাঁড়িয়েছিল তিন দশমিক শূন্য আট ট্রিলিয়ন ডলারে।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট ওপেনএআইর প্রযুক্তি গ্রহণ করায় এর ক্লাউড ব্যবসা গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বেড়ে যায়। এ ছাড়াও, ওয়েব সার্চে গুগলের একাধিপত্যকেও চ্যালেঞ্জ করেছে মাইক্রোসফট। আর এসবের ইতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ার বাজারে।

২০১৮ সালের পর মাইক্রোসফট স্বল্প সময়ের জন্য অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হয়। ২০২১ সালে আইফোনের শেয়ারের দাম বেড়ে গেলে বিশ্বসেরা প্রতিষ্ঠানের খেতাব ফিরে পায় অ্যাপল।

Need Ads
error: কপি হবে না!