ads

রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সর্বনিম্ন টোল ৮০, সর্বোচ্চ ৪০০

খবর টি পড়েছেন : ৬৮৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহনের কাছ থেকে চার ক্যাটাগরিতে টোল আদায় করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

২০ আগস্ট রবিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত আগামী ২ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহন থেকে চার ক্যাটাগরিতে টোল আদায় করা হবে। ক্যাটাগরি-১ এ প্রাইভেট কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা, ক্যাটাগরি-২ এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা, ক্যাটাগরি-৩ এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা, ক্যাটাগরি-৪ এ সকল ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের জনগণের কথা ভাবেনি… পরবর্তী সংবাদ ডিজিটাল ব্যাংকের জন্য ৫২ প্রতিষ্ঠানের আবেদন

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads