ads

রবিবার , ২৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজের আনুষ্ঠানিকতা শুরু

খবর টি পড়েছেন : ৫২৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন মক্কায়। ২৫ জুন রবিাবর থেকে ২০ লাখের বেশি মুসলমান পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন।

Shamol Bangla Ads

জানা যায়, আজ ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ইতোমধ্যে এক লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

Shamol Bangla Ads

গত শনিবার (২৪ জুন) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছেন। সৌদিতে এ বছর ২৭ জুন মঙ্গলবার হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।

এর আগে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া বলেন, রবিবার থেকে বিশ্বের লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে মক্কা। এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজযাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজে গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ পরবর্তী সংবাদ প্রয়াত সাংবাদিক নাদিমের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জেলা…