ads

রবিবার , ২৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রয়াত সাংবাদিক নাদিমের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

খবর টি পড়েছেন : ৭২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের কন্যা রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ।

Shamol Bangla Ads

শনিবার সন্ধ্যায় তিনি নিহত সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর যান। প্রথমে সফরসঙ্গীদের নিয়ে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেইসাথে ওই হত্যাকাণ্ডের সাথে দলের কেউ জড়ি থাকলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, জামালপুর জেলা পরিষদ সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের পাশে সব সময় থাকবে। ওইসময় নাদিমের কন্যা রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার দায়িত্ব নেন। জান্নাত যতদিন পড়াশোনা চালিয়ে যাবে সব ব্যয়ভার জেলা পরিষদ চেয়ারম্যান বহন করবেন বলে জানান তিনি ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, শিলা সারোয়ার, ফারহানা সোমা প্রমুখ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। বাবু বর্তমানে জেল হাজতে রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হজের আনুষ্ঠানিকতা শুরু পরবর্তী সংবাদ দেশের উন্নয়নে বিকল্প নেতৃত্ব দেখাতে পারলে আপত্তি নেই:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads