ads

বুধবার , ২৬ এপ্রিল ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা কারাগারের এক হাজতির মৃত্যু

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৬, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ

শেরপুর জেলা কারাগারের মো. আল আমিন (২৫) নামে এক হাজতি যুবক চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মারা গেছেন। ২৬ এপ্রিল বুধবার সকাল ৮টার দিকে অসুস্থ হওয়ার পর কারাগার কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়। হাজতি মো. আল আমিন নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের মো. শরাফত আলীর ছেলে। সে মারপিট ও হত্য চেষ্টার একটি মামলায় প্রায় ২ মাস থেকে জেলহাজতে ছিল।

Shamol Bangla Ads

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, নকলা উপজেলার লয়খা গ্রামের মো. আল আমিন মারপিট ও হত্যাচেষ্টার মামলায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে জেলা কারাগারে আটক ছিল। তার হাজতি নং ৪৫৪/২৩। বুধবার সকাল ৮টার দিকে কারাগারের অভ্যন্তরে আল আমিন পায়চারী করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকাল পৌনে ৯টার দিকে হাজতি মো. আল আমিন হাসপাতালের বেডে মারা যায়।

ওই ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেলের উপস্থিতিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাজতি আল আমিনের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা কারাগারের ডেপুটি জেলার আবদুস সেলিম বলেন, মৃতের ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আল আমিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads