ads

বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন দীঘি-বাসার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ

নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে ‘মার্ডার ৯০’। ওয়েব ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন আলোচিত অভিনেত্রী দীঘি ও খাইরুল বাসার। এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। ৫ এপ্রিল বুধবার মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ফিল্মটির শুটিং। গল্প ভাবনায় রয়েছেন সৈয়দ আশিক রহমান, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন আর পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

Shamol Bangla Ads

জানা যায়, ‘মার্ডার ৯০’ ওয়েব ফিল্মটি ৯০ দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো এ গল্পে উঠে এসেছে।

এ বিষয়ে আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের কাজ হবে। এর পর ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ হবে।

Shamol Bangla Ads

এতে আরও অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।

Need Ads