ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টিপনা নতুন রাস্তা নামক স্থানে ওই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘাতক ড্রাইভার ও পিকআপ আটক করেছে। নিহত ইমদাদুল হাসান (১২) শোভনা ইউনিয়নের পাতিবুনিয়া গ্রামের খোকন মৌলম্গীর এর ছেলে।

জানা গেছে, ইমদাদুল হাসান তার মা আমবিয়া বেগমের সাথে তার বোনের বাড়ি খুলনার বাসায় নিয়ে যাওয়ার পথে টিপনা নতুন রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী ১টি মাছবাহী পিকআপ চাপা দেয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তার এসে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইমদাদুলকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ড্রাইভার জহির উদ্দিন (৩৫) ও পিকআপটি আটক করে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।




